ঢাকা | বঙ্গাব্দ

রূপসায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 26, 2026 ইং
রূপসায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত


আজিজুল ইসলাম, স্টাফ রিপোর্টার।


মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে রূপসা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পুষ্পস্তবক অর্পণ, মাঠ প্যারেড, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভাসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) এসব কর্মসূচি উপজেলা বিজয় মঞ্চ ও কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
সকালে রূপসা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা বিজয় মঞ্চে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। এ সময় উপজেলা প্রশাসন, রূপসা থানা, রূপসা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি, রূপসা পল্লী বিদ্যুৎ, কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, রূপসা প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, সিপিবিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর সকাল সাড়ে ১০টায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন রূপসা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন ও একাডেমি সুপারভাইজার নিত্যানন্দ মন্ডল।
দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাজেদুল হক কাউসার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. আহসান হাবিব প্রামাণিক, কৃষি কর্মকর্তা, রূপসা থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক মীর, উপজেলা প্রকৌশলী শোভন সরকার, রূপসা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুস সবুর খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএ আনোয়ার উল কুদ্দুস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, শিক্ষা কর্মকর্তা মুহাঃ আবুল কাশেম, বজলুর রহমান, মোঃ হারুন অর রশীদ, নিত্যানন্দ মন্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহান উদ্দিন, পল্লী বিদ্যুৎ এজিএম এমএ হালিম খান, কনক হোসেন, অধ্যক্ষ অজিত সরকার, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা লবিবুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী মাওলানা হাবিবুল্লাহ ইমন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র, বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দীন, শেখ তৈয়াবুর রহমান, খায়রুল হোসেন, গোলাম মোস্তফা, এ্যাড. মুজিবুর রহমান, মুস্তাইন তালুকদার, বজলুর রশিদ আজাদ, ওয়াজেদ শিকদার, রবীন্দ্রনাথ বিশ্বাস, হরষিত রায়, আবুল ফজর হেলাল, প্রভাষক খান মেজবা উদ্দীন সেলিম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ নাজিমুদ্দিন, বিএনপি নেতা হুমায়ূন কবীর, মহসিন জমাদ্দার, খন্দকার শরিফুল ইসলাম, জামায়াতে ইসলামী নেতা হাফেজ মোঃ জাহাঙ্গীর ফকির, সাইফুল ইসলাম প্রমুখ।
মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে নতুন প্রজন্মকে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের ইতিহাস ও জাতীয় মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নওগাঁর আত্রাইয়ে যুবকের কিল-ঘুষিতে এক বৃদ্ধ নিহত

নওগাঁর আত্রাইয়ে যুবকের কিল-ঘুষিতে এক বৃদ্ধ নিহত