রূপসা প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিকের পক্ষ থেকে রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের ৬২ টি মসজিদের ইমাম ও মোয়াজ্জেমদের মাঝে উপহার হিসাবে পাঞ্জাবি বিতরণের কার্যক্রম আজ ১৮ অক্টোবর অনুষ্ঠিত হয়। আজ দিনব্যাপী উক্ত ইউনিয়নের যুগিহাটি ও শিরগাতি ওয়ার্ডের মসজিদ গুলোর ইমাম ও মোয়াজ্জেমদের এই উপহার তুলে দেন নেতাকর্মীরা।
পাঞ্জাবি বিতরণকালে উপস্থিত ছিলেন যুবনেতা খান সাইফুল ইসলাম, কুতুব উদ্দিন শেখ, রবুল শেখ, মিরাজ মল্লিক, লিয়াকত ঢালী, রফিক মল্লিক প্রমূখ।
নতুন সংবাদ প্রতিদিন