ঢাকা | বঙ্গাব্দ

গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় বিষয়ক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 12, 2025 ইং
গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় বিষয়ক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

গোলাম রব্বানী, স্টাফ রিপোর্টার 

গোপালগঞ্জ জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় বিষয়ক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে স্বচ্ছতা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, ইউএনডিপি ও ইউরোপীয় ইউনিয়নের আর্থিক ও কারিগরি সহযোগিতায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার উপপরিচালক বিশ্বজিত কুমার পাল।
সভায় জেলা প্রশাসক বলেন, গ্রাম আদালতকে গতিশীল করতে মাঠপর্যায়ের কর্মকর্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তিনি বলেন, “আপনারা যার যার অবস্থান থেকে গ্রাম আদালতের সেবার কথা সাধারণ জনগণের কাছে পৌঁছে দিন। সুবিধাভোগীরা যেন গ্রাম আদালত থেকে ভালো সেবা পান, তা নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, “যেসব ইউনিয়নে এজলাস আছে, সেখানে চেয়ারম্যানকে এজলাসে বসে বিচার পরিচালনার নির্দেশনা দিতে হবে। আর যেখানে এজলাস মেরামতের প্রয়োজন রয়েছে, সেখানে ইউনিয়ন পরিষদের মাধ্যমে তা মেরামতের উদ্যোগ নিতে হবে।”
সভায় স্থানীয় সরকার উপপরিচালক বিশ্বজিত কুমার পাল বলেন, ইউনিয়ন পরিষদের হিসাব সহকারীরাই মূলত গ্রাম আদালতের পেশকার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বলেন, “প্রতি ইউনিয়নে মাসে কমপক্ষে পাঁচটি মামলা গ্রহণ করতে হবে এবং মামলার নথি হালনাগাদ রাখতে হবে। ভালো কাজ করা ইউনিয়নগুলোকে আরও উৎসাহিত করতে হবে, আর যারা পিছিয়ে আছে, তাদের এগিয়ে আনতে হবে।”
এভিসিবি-৩ প্রকল্পের জেলা ব্যবস্থাপক মোঃ আলিউল হাসানাত খান পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে জানিয়ে বলেন, জানুয়ারি থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত গোপালগঞ্জ জেলার ৬৭টি ইউনিয়ন পরিষদে মোট ৭৯২টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে উচ্চ আদালত থেকে প্রেরিত মামলার সংখ্যা ৭২টি। ইতোমধ্যে ৭২৭টি মামলা নিষ্পত্তি করা হয়েছে, যার মাধ্যমে মোট ১ কোটি ১১ লাখ ৯৬ হাজার ৯৪০ টাকা আদায় হয়েছে।
সভা পরিচালনা করেন স্থানীয় সরকার শাখার সিনিয়র সহকারী কমিশনার রুনাল্ট চাকমা।
সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলার পাঁচ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় সরকার শাখার কর্মকর্তা, ৬৭টি ইউনিয়নের হিসাব সহকারী ও ইউপি প্রশাসনিক কর্মকর্তা এবং উপজেলা কো-অর্ডিনেটরসহ মোট ৮৭ জন অংশগ্রহণ করেন।
কমেন্ট বক্স
বরিশাল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বাকেরগঞ্জ থানার কে এম সোহ

বরিশাল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বাকেরগঞ্জ থানার কে এম সোহ