ঢাকা | বঙ্গাব্দ

খুলনা গল্লামারীতে রমজান উপলক্ষে সুলভ মূল্যের দোকান উদ্বোধন করেন ইউএনও- কামরুজ্জামান

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 1, 2026 ইং
খুলনা গল্লামারীতে রমজান উপলক্ষে সুলভ মূল্যের দোকান উদ্বোধন করেন ইউএনও- কামরুজ্জামান

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা , 

মাহে রমজান মাসে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করতে  গল্লামারি বাজারে সুলভ মূল্যের সবজি, মাছ ও ডিমের দোকান উদ্বোধন করেছেন বটিয়াঘাটা উপজেলার প্রশাসন।
রবিবার (১ মার্চ) সকাল ৯টায় বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) থান্দার কামরুজ্জামান আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও বলেন, রমজান মাসে যাতে সর্বসাধারণ ন্যায্য মূল্যে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ক্রয় করতে পারেন, সে লক্ষ্যেই উপজেলা প্রশাসনের এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাজারে দ্রব্যমূল্য সহনীয় রাখতে প্রশাসন নিয়মিত তদারকি করবে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে বিশিষ্ট সমাজ সেবক রুহুল মোমেন লিটন 
 উপজেলা প্রশাসনের এ মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন,সাধারণ নাগরিক সমাজ এ ধরনের জনকল্যাণ মূলক পদক্ষেপকে সাধুবাদ জানায়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ তরিকুল ইসলাম,কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবু বকর সিদ্দিক, উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, 
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক খন্দকার, আল-আমিন,সাংবাদিক বদরুজ্জামান খাকি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রূপসায় প্রাথমিক বিদ্যালয়ের  শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বি

রূপসায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বি